1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাভারে অনুষ্ঠিত ‘চাকরি মেলা-২০২৬’ কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া।

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন( টিপু)
রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় ঢাকার সাভারে দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬ইং’ অনুষ্ঠিত হয়েছে।কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী যুবক-যুবতী অংশ নেন।
মঙ্গলবার(২৮শে জুলাই) সকাল ১১টায় সাভার থানা রোডের বাগানবাড়ি কনভেনশন হলে এ চাকরি মেলার উদ্বোধন করা হয়।দিনব্যাপী আয়োজিত এ মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিয়োগ কার্যক্রম নিয়ে অংশগ্রহণ করে। ফলে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়,জীবনবৃত্তান্ত (সিভি) জমা এবং নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবের মোহাম্মদ সোয়েব উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)স্থানীয় সরকার,জেলা প্রশাসক-ঢাকা,বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল)রকিবুল হাসান ইশান।এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,নিয়োগদাতা প্রতিনিধি এবং বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। যুবসমাজকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন কর্মসংস্থান উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করছে,যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন
আয়োজকরা জানান, কর্মসংস্থান সৃষ্টি,দক্ষতা উন্নয়ন এবং তরুণদের শ্রমবাজারের সঙ্গে কার্যকর ভাবে সংযুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের চাকরি মেলার আয়োজন অব্যাহত থাকবে।স্থানীয় পর্যায়ে কর্ম সংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park