1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

জাতীয় সাংবাদিক সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন: পরিচিতি ও জেলা সদরের দায়িত্বে থাকা সদস্যদের স্মার্ট কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি : সোহরাব আহমেদ
সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ সাদি সুমনের সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন উপলক্ষে পরিচিতি ও পরিচয়পত্র বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীস্থ গাজী প্লাজার ডায়াবেটিস হাসপাতালে জেলা শাখার উদ্যোগে এই জমকালো সভার আয়োজন করা হয়।
আয়োজিত এ সভায় নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেওয়া হয় এবং সকল সদস্যের হাতে সংস্থার নিজস্ব পরিচয়পত্র হস্তান্তর করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সভাপতি: লায়ন এম এম মুসা, সিনিয়র সহ- সভাপতি হারুন আল রশিদ, সহ- সভাপতি জিয়াউর রহমান মনির, সহ- সভাপতি রফিকুর হাসান সোহাগ, সহ- সভাপতি গাজী জামাল, সাধারণ সম্পাদক – শাহ আলম বক্স, যুগ্ম সম্পাদক – সিরাজুল ইসলাম চৌধুরী, সহ আইন বিষয়ক সম্পাদক – বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী সুমন, সহ- সাংগঠনিক সম্পাদক – নওসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক- শোয়াইব আলী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক- আনু মিয়া এবং সদস্য হিসেবে উপস্তিত ছিলেন সোহরাব আহমেদ, অনুষ্ঠিত এ সভায় বক্তারা বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় বক্তারা বলেন, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশনই সাংবাদিকতার মূল ভিত্তি। অপসাংবাদিকতা রোধ ও সাংবাদিকদের অধিকার আদায়ে নবগঠিত ২১ সদস্যের এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয় এবং পাশাপাশি অফিসিয়াল পরিচয়পত্র বিতরণ করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিচিতি ও পরিচয়পত্র বিতরণ সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সভা শেষে নৈশভোজ/আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park