1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি: সোহরাব আহমেদ :

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী চুন্টা বাজারে খাবার পানির একমাত্র নির্ভরযোগ্য টিউবওয়েলটি দীর্ঘ ৬ মাস ধরে বিকল হয়ে পেছনের অবস্থায় রয়েছে। এর ফলে বাজারের ব্যবসায়ী, পথচারী এবং প্রতিদিন কেনাকাটা করতে আসা শত শত ক্রেতা চরম খাবার পানির সংকটে পড়েছেন। পরিস্থিতি সমাধানে বাজার পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে টিউবওয়েলটি মেরামতের আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন চুন্টা বাজারে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটার জন্য সমবেত হন। বাজারের কেন্দ্রস্থলে স্থাপন করা এই টিউবওয়েলটিই ছিল ব্যবসায়ী ও সাধারণ মানুষের একমাত্র সুপেয় পানির উৎস। তবে গত ৬ মাস ধরে এটি অকেজো হয়ে পড়ে থাকলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে পানি আনতে হচ্ছে কিংবা চড়া দামে পানি কিনে পান করতে হচ্ছে।
চুন্টা বাজারের কয়েকজন ব্যবসায়ী আক্ষেপ প্রকাশ করে বলেন, “বাজারের মতো জনবহুল একটি স্থানে ৬ মাস ধরে পানির টিউবওয়েলটি নষ্ট হয়ে পড়ে আছে। বিষয়টি বারবার দৃষ্টিগোচর করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে গরমের দিনে এবং দীর্ঘ সময় বাজারে অবস্থানকালে পানির জন্য চরম বিপাকে পড়তে হয়।”
ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য ও স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে এই টিউবওয়েলটি মেরামত করা না হলে পানির কষ্ট আরও প্রকট রূপ নেবে। তারা বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় ইউপি পরিষদের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত এটি সচল করার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park