1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

​রাজু আহাম্মেদ, গাজীপুর প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম ব্যস্ততম পয়েন্ট ভোগড়া বাইপাস এলাকা। দীর্ঘদিন ধরে সড়কের ছোট-বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে সেখানে যানবাহন ও জনসাধারনের চলাচলে তীব্র দুর্ভোগ সৃষ্টি হয়ে আসছিল। এতে প্রতিনিয়ত যেমন যানজটের সৃষ্টি হচ্ছিল, তেমনি ঝুঁকি বাড়ছিল দুর্ঘটনার।
​জনসাধারণের এই দুর্ভোগ নিরসন ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশংসনীয় ও মানবিক উদ্যোগে এগিয়ে এসেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।সড়কের নিরাপত্তা জোরদার ও ভোগান্তি কমাতে ভোগড়া বাইপাস ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তানভীর এবং সার্জেন্ট অরবিন্দ সরজমিনে উপস্থিত থেকে সড়কের গর্তগুলো ভরাট এবং রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করার কাজে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন।
​সড়ক সংস্কার ও ট্রাফিক বিভাগের এই তৎপরতায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যানবাহন চালকরা। জিএমপি পুলিশের এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপের প্রশংসা করে তারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park