1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

দানবীর যুবক মুশফিকুর রহমানের অর্থায়নে চাঁদখালীতে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

মোঃ আহসান হাবীব,নিজস্ব প্রতিবেদক।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে একটি প্রশংসনীয় ও মানবিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এলাকার মানবিক ও দানবীর যুবক মোঃ মুশফিকুর রহমান (মুশফিক)–এর সম্পূর্ণ অর্থায়নে ইটের সলিং থেকে শুরু করে পূর্ণাঙ্গ রাস্তা ঢালাই ও পাকা ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে,নির্মাণাধীন সড়কটি পূর্বে ৬ ফুট চওড়া থাকলেও নতুন করে তা ৭ ফুট চওড়া করা হয়েছে। প্রায় সাড়ে ছয়শত ফুট দৈর্ঘ্যের এই সড়কের একপাশে পানি নিষ্কাশনের জন্য পাকা ড্রেন নির্মাণ, মাটি ভরাট করে রাস্তা উঁচু করা এবং ইটের সলিংয়ের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিকভাবে এ কাজের বাজেট ছিল প্রায় ৫ লাখ টাকা।
পরবর্তীতে সড়কটি পূর্ণাঙ্গ পাকা ঢালাইয়ের মাধ্যমে নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। চাঁদখালী ইউনিয়নের শামছুল উলুম মাদ্রাসা সংলগ্ন সড়কে নির্মিত এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত,যার ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয়রা জানান,নতুন করে রাস্তা ঢালাই ও ড্রেন নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং শিক্ষার্থী,রোগী ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে।
উল্লেখ্য,এই সড়ক সংস্কারের জন্য পূর্বে ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একাধিকবার আবেদন ও সহযোগিতা চাওয়া হলেও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।অবশেষে এলাকার অবিবাহিত যুবক মোঃ মুশফিকুর রহমান নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে এই উন্নয়ন কাজ বাস্তবায়নে এগিয়ে আসেন।
এলাকাবাসী জানান,আলেম-ওলামাদের সান্নিধ্যে চলাফেরা ও নিয়মিত উঠাবসার কারণে তার মধ্যে খোদাভীতি ও মানবিক চেতনা জাগ্রত হয়েছে,যা তাকে এই মহৎ ও কল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করেছে।
রাস্তা ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন শামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মোঃ ওয়াইস আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন তাবলীগ জামাতের চাঁদখালী ইউনিয়নের আমির মোস্তফা কামালসহ এলাকার গণ্যমান্য আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অন্যান্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন—
শামীম আহমেদ,মুফতি মাহবুবুর রহমান,আ.রহমান,মোঃ সিরাজ সরদার,মুফতি আব্দুর রহমান,মুফতি তাওহিদুর রহমান,মুফতি মইনুদ্দিন,আবু হানিফ,হাফিজুল ইসলাম (কম্পিউটার ব্যবসায়ী),মোঃ হাফিজুল ইসলাম (কীটনাশক ব্যবসায়ী),মোঃ জাকির গাজী,মোঃ শামসুর গাজী,হাফিজুল গাজী,মিস্ত্রি মোঃ আসাদ,রবিউল ইসলাম,হাসানুর,আকিজ গ্রুপের ডিলার মোঃ সাদ্দাম হোসেন,লিঠু,শহিদুল ইসলাম (কালি খোকন) গাজী,আছাফুর গাজী,আলামিন গাজী,আ কুদ্দুস মোড়ল,হাজী মোঃ মন্জূরুল ইসলাম,প্রফেসর ইনামুল হক,বখতিয়ার গাজী,মোস্তফা গাজী,হায়দার গাজী,মনি গাজী,বাবলু গাজী,হাজী আঃ আলিম গাজী,জলিল উদ্দিন,শওকাত গাজী,এ্যাড মামুন গাজী,সবুর গাজী,শেখ মোস্তাফিজুর রহমান,রফিকুল গাজী,আইয়ুব গাজী,আজহারুল ইসলাম,মনিরুল ইসলাম,জহুরুল ইসলাম,শুকুর আলী সরদার,ফরহাদ সরদার,ফারুক শেখ,ময়না শেখ সহ এলাকার আরও অনেকে।
রাস্তা পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ ইউসুফ ঠিকাদার,জনাব মোঃ শামিম উদ্দিন ঠিকাদার,জনাব মোঃ আজমির (ভাটা ব্যবসায়ী) এবং ধামরাইল জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মফিজুল ইসলাম গাজী।
এলাকাবাসী দানবীর যুবক মোঃ মুশফিকুর রহমান–এর এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়াও মুশফিকের এই মহৎ কর্ম স্বচক্ষে দেখার জন্য খুলনা বিভাগীয় পাঁচটি জাতীয় পত্রিকার সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আজ ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park