1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস আগৈলঝাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা ও বাণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন, ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি। ৩লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তুরাগ নদীতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট অভিনন্দন, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস (পুলিশ)ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন। তামাবিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সরাইলে মেঘনা নদীতে ইউএনওর অভিযান: অবৈধ বালু উত্তোলন বন্ধ, আটক ৭ জনের জেল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৫০ বার পঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি: সোহরাব আহমেদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও একটি বাল্কহেড জব্দ করার পাশাপাশি সাতজনকে আটক করা হয়েছে।
জানা যায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকরিয়া এলাকায় মেঘনা নদীর তীর থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সরাইল উপজেলা প্রশাসন সেখানে এক বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বালু উত্তোলনের সাথে জড়িত সাতজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী আটককৃতদের প্রত্যেকে ৪০ (চল্লিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড জব্দ করে হেফাজতে নেয় প্রশাসন।
নদী ও পরিবেশ রক্ষায় এবং অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে এমন তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করায় উপজেলা প্রশাসন ও ইউএনও-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী রক্ষা ও সার্বিক জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park