1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গোবিন্দগঞ্জের অলংকারের জিপিএ-৫ অর্জন, চিকিৎসক হওয়ার স্বপ্ন

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

গোবিন্দগঞ্জের অলংকারের জিপিএ-৫ অর্জন, চিকিৎসক হওয়ার স্বপ্ন

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কৃতি সন্তান হুমায়ন কবির অলংকার রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

হুমায়ন কবির অলংকারের পিতা মোঃ মোকছেদ আলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর এবং মা মোছাঃ প্রীতি বেগম একজন গৃহিণী। দুই ভাই-বোনের মধ্যে অলংকার একমাত্র পুত্র। তার সাফল্যের পেছনে মায়ের অক্লান্ত পরিশ্রম, অনুপ্রেরণা ও সার্বক্ষণিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে পরিবার।

অলংকারের পরিবার তার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রাইভেট কোচিংয়ের শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের দিকনির্দেশনা, আন্তরিক সহযোগিতা ও পরিবারের উৎসাহেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে তারা মনে করেন।

হুমায়ন কবির অলংকার গাইবান্ধা জেলার একুশে নিউজের সাংবাদিক মোঃ আবু জাফর মন্ডলের ভাগনে। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে এমবিবিএস চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন রয়েছে তার।

নিজের এই সাফল্যের জন্য পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হুমায়ন কবির অলংকার দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park