
পুলিশ লাইন্স নরসিংদীতে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত,
আজ ১৮ আগস্ট, ২০২৬ পুলিশ লাইন্স ড্রীল শেডে জেলা পুলিশ, নরসিংদীর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দেশ প্রেমের সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান পুলিশ সুপার মহোদয়।
সভায় জুলাই/২০২৬ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার মহোদয়।
পরবর্তীতে নরসিংদী জেলা পুলিশ হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব উদ্বোধন করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।
এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে, স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও আইপি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।