1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

প্রতিমন্ত্রী লিংকনের সুদৃষ্টিতে এমপিওভুক্তির আশায় পবনাপুর মহিলা কলেজ

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়ছার লিংকন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পলাশবাড়ী উপজেলার ৭ নম্বর পবনাপুর ইউনিয়নের পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম ও গাইবান্ধা সমাজকল্যাণ পরিষদের সভাপতি।
প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়ছার লিংকনের দায়িত্ব গ্রহণকে ঘিরে পবনাপুর মহিলা কলেজের দীর্ঘদিনের এমপিওভুক্তির প্রত্যাশা নতুন করে জোরালো হয়েছে। কলেজের অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম মনে করেন, প্রতিবেশী উপজেলার সংসদ সদস্য ও বর্তমানে সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া শামীম কায়ছার লিংকন প্রতিষ্ঠানটির প্রতি সুদৃষ্টি দিলে দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথ সুগম হবে।
অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বলেন, “দীর্ঘ কয়েক যুগ ধরে পবনাপুর মহিলা কলেজটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। আমরা আশা করি, আমাদের এলাকার সন্তান ও গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী শামীম কায়ছার লিংকন কলেজটির দিকে বিশেষ নজর দেবেন এবং এমপিওভুক্তির উদ্যোগ নেবেন।”
তিনি আরও বলেন, কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য মরহুম মোখলেছুর রহমান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী এমপিওভুক্তির প্রত্যাশায় রয়েছেন। তাঁদের প্রত্যাশা, প্রতিমন্ত্রী শামীম কায়ছার লিংকন অভিভাবকের ভূমিকা নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।
এলাকাবাসীরও প্রত্যাশা, প্রতিমন্ত্রী শামীম কায়ছার লিংকের সুদৃষ্টি ও প্রয়োজনীয় উদ্যোগে পবনাপুর মহিলা কলেজ এমপিওভুক্তির সুযোগ পাবে।
অধ্যক্ষ এসএম জহুরুল ইসলামের প্রত্যাশা—প্রতিমন্ত্রী শামীম কায়ছার লিংকনের উদ্যোগেই পবনাপুর মহিলা কলেজের দীর্ঘদিনের এমপিওভুক্তির স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park