1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস আগৈলঝাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা ও বাণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন, ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি। ৩লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তুরাগ নদীতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট অভিনন্দন, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস (পুলিশ)ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন। তামাবিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

শেখ মনিরুল ইসলাম : কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) শ.ম মমতাজুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর উপজেলার শ্রীকলা গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। শ.ম মমতাজুর রহমান ২০২৬ সালের মার্চ মাসে রোকেয়া মনসুর মহিলা কলেজ থেকে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সদালাপী, আদর্শবান ও শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন। তাঁর মৃত্যুতে রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park