1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

শনির আখড়া, জুরাইন ও শ্যামপুরে গ্যাস সংকট।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পঠিত

স্টাফ রিপোটার : মো: ফয়জুল কবির রাজু।
ঢাকা জেলার শনির আখড়া, জুরাইন ও শ্যামপুর এলাকায় গত কয়েকবছর ধরে চলা গ্যাস সংকট এবার চরমে উঠেছে। গ্যাস সংকটে কারনে উক্ত এলাকার অধিকাংশ বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় রান্নাবান্না করতে হিমসিম খেতে হয় । বাধ্য হয়ে কেউ বৈদ্যুতিক চুলা, কেউ সিলিন্ডার আবার কেউ লাকড়ির চুলায় রান্নাবান্নার কাজ সম্পুর্ন করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,শনির আখড়া, জুরাইন, মুরাদপুর, পাটেরবাগ, দনিয়া, শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে গ্যাসের চাপ অত্যন্ত কম। কোথাও কোথাও দিনের পর দিন চুলায় গ্যাস মিলছে না। সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও অনেক পরিবার রান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না।
গ্যাসের এই সংকটের প্রভাব পড়েছে বিকল্প জ্বালানি লাকড়ির বাজারেও। চাহিদা বেড়ে যাওয়ায় লাকড়ির দামও আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিক্রেতারা। ফলে গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ি ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোকে।স্থানীয় বাসিন্দারা বলেন, আগে গ্যাসের চাপ কম থাকলেও কোনোভাবে রান্না করা যেত। এখন অনেক সময় চুলায় আগুনই জ্বলে না। বাধ্য হয়ে লাকড়ি কিনে রান্না করতে হচ্ছে। এতে বাড়তি খরচের পাশাপাশি ধোঁয়া ও নানা ধরনের ভোগান্তিও পোহাতে হচ্ছে।
বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ সদস্য থাকা পরিবারগুলোতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। অনেক পরিবার বাইরে থেকে খাবার কিনে খাচ্ছে। এতে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যাচ্ছে। তাই সরকারের প্রতি এলাকাবাসীর প্রত্যাশা গ্যাস সংকট কেটে গেলে সকলের মতো তারাও যেন নিয়মিত গ্যাস পান,সেই উদ্যোগ যেন সরকার থেকে নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park