1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও সম্মাননা গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলোচনা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টারস মোঃ ইউসুফ : ব্রাহ্মণবাড়িয়ায় ‘জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান—গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে কারানির্যাতিত জেলার পাঁচ শীর্ষ নেতা ও সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।প্রধান আলোচক ছিলেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের হেড অব নিউজ মো. শরিফুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পিপি মো. সফিকুল ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল আরেফিন।প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার হালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, গত ১৭ বছর ‘ফ্যাসিস্ট সরকারের’ আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারেননি। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমকর্মীরা যাতে স্বাধীন ও নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র, ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের দায়িত্ব নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কর্মী, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভার শেষে কারানির্যাতিত জেলার পাঁচ শীর্ষ নেতা ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park