1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

রাঙ্গাবালীতে ১৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

আবু নাইম হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ আনোয়ার হোসেন গাজী, এএসআই ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানাধীন মৌডুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাসমহল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ ইমরান মিয়া ওরফে সোহাগ ভুইয়ার বসতঘরের সামনের উঠানে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান মিয়া ওরফে সোহাগ ভুইয়া (সাং- খাসমহল, ওয়ার্ড নং-০৬, থানা- রাঙ্গাবালী, জেলা- পটুয়াখালী) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রাঙ্গাবালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক নির্মূলে রাঙ্গাবালী থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park