1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

ছানোয়ার হোসেন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে প্রাতর্ভ্রমণে বের হয়ে অজ্ঞাতনামা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও সকালে স্বামী নরেন্দ্র মন্ডলের সঙ্গে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন রংমালা রানী। তারা বাসুলিয়া এলাকায় পৌঁছালে বাসাইল থেকে নলুয়াগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে জড়িয়ে গেলেও চালক গাড়ি না থামিয়ে তাকে রেখেই দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে ঢাকা নেওয়ার জন্য হাসপাতাল থেকে বের হওয়ার সাথেই সাথেই তিনি মারা যান।
​এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”
ছানোয়ার হোসেন
বাসাইল, টাঙ্গাইল
মোবাইল: ০১৬৭৪-৮৫৫১৬৫
তারিখ: ১২/০৯/২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park