1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে নরসিংদী জেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে নরসিংদী জেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।

আজ ১২ ই সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি উপস্থিত থেকে একযোগে সারা দেশে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে নরসিংদী জেলাতেও একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডা. মো: বুলবুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: কলিমুল্লাহ। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিএনসিসি, স্কাউট এবং সংশ্লিষ্ট অংশীজনরা উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হোন।

উদ্বোধন পরবর্তী জেলা প্রশাসকের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালিত হয়।
নরসিংদী জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, সভা ও প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে ব্যাক্তিগত পর্যায়ের পরিচ্ছন্নতা ও সচেতনতা এবং সবার সম্মিলিত অংশগ্রহণেই ডেঙ্গুমুক্ত নরসিংদী গড়ে উঠবে । মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে, স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও আইপি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park