1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: ‎ ‎দুর্নীতি, মাদক, ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা  গড়ার প্রত্যয়ের মাঠে দিদারুল ইসলাম দিদার  ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার পঠিত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

‎দুর্নীতি, মাদক, ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা  গড়ার প্রত্যয়ের মাঠে দিদারুল ইসলাম দিদার  ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।


‎নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রায়পুরা সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।  মো. দিদারুল ইসলাম দিদার। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার,  বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকা ভুক্তকণ্ঠ শিল্পী, সাংবাদিক, মানবাধিকার কর্মী। তিনি বর্তমানে রায়পুরা উপজেলা জাসাস-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

‎স্থানীয়ভাবে একজন সুনাগরিক, সৎ ও সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে পরিচিত দিদারুল ইসলাম দিদার জানান, তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহী। সততা, নিষ্ঠা ও নীতির ভিত্তিতে একটি মানবিক ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

‎তিনি বলেন, “রায়পুরা উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে দরকার সৎ, সাহসী, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব। আমি বিশ্বাস করি, জনগণের পাশে থেকে তাদের চাহিদা ও প্রত্যাশা পূরণে  আন্তরিকভাবে কাজ করা সম্ভব। সেই লক্ষ্যেই আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

‎দিদার আরও বলেন, তিনি নির্বাচিত হলে উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসাথে তিনিমাদক দুর্নীতি ইভটিজিং, সন্ত্রাস ও অনিয়মমুক্ত একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন।
‎ মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে, স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও আইপি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park