
স্টাফ রিপোর্টার :
মো: ফয়জুল কবির রাজু।
চাঁদপুর জেলার মতলব উত্তর থানা পুলিশের অভিযানে মোঃ রাজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত শনিবার (১২ই সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০ ঘটিকার দিকে উপজেলার ষাটনলে অবস্থিত বেপারী বাড়ীর নিজ বাসগৃহ থেকে মাদক ব্যবসায়ী মো: রাজিব মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ২জন চৌকস অফিসার, সাব-ইন্সপেক্টর সাদেকুর রহমান ও সাব- ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে ৬১ পিস ইয়াবাসহ রাজিব মিয়া নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়, আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।