1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন( টিপু)

ঢাকার জেলার সাভার আশুলিয়ায় থানাধীন পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় হাজী মতিউর রহমান স্কুল মাঠ প্রাঙ্গনে পাথালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ৪৮, তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ই সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩ ঘটিকার সময় পাথালিয়া ইউনিয়নের আয়োজনে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় সভাস্থলে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে প্রায় ৫০০ (পাঁচ) শতাধিক মানুষের এক বিরাট মিছিল নিয়ে উপস্থিত হন।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন,১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি প্রতিষ্ঠা করেন।

এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন আওয়ামীলীগ আমলে যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে হামলা মামলার শিকার হয়ে কারা ভোগ করেছেন তারা দলের সুসময়ে অগ্রাঅধিকার পাবে এটাই স্বাভাবিক।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত ১৭ বছর লন্ডনে থেকে দলকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা তার নির্দেশনা ফলো করার কারণেই আজকে সুফল ভোগ করছি।

এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সভাস্থলে শত শত জনগণের সামনে, মোঃ আব্দুস সোবহানকে পাথালিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন আগামীতে পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ঘোষনার মধ্য দিয়ে তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনাদের ভোটের মাধ্যমে সৎ, যোগ্য, ও নিষ্ঠাবান, একজন চেয়ারম্যান প্রতিষ্ঠিত করবেন।

অনুষ্ঠানের সভাপতি আব্দুস সোবহান, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে মনোনীত ঘোষণা করায় আব্দুস সোবহান বলেন, আমি ঢাকা-১৯ আসনের সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের কাছে , কৃতজ্ঞ প্রকাশ করছি আমার মত একজন ব্যক্তিকে এই পাথালিয়া ইউনিয়নের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য।

উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে ৪২ বছর যাবত পাথালিয়া ইউনিয়ন পরিষদের ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনারা আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন এই আশা ব্যক্ত করে তিনি সকলের উদ্দেশ্যে দোয়া চান।

এসময় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মইনুদ্দিন বিপ্লব (সাবেক ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা), মোঃ আব্দুর গফুর, (সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি), মোঃ গোলাম মোস্তফা, (সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি), মোঃ তমিজ উদ্দিন, (সভাপতি ঢাকা উত্তর ছাত্রদল), মোঃ জহিরুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ বিএনপি ), মোঃ আনোয়ার হোসেন রানা (প্রচার সম্পাদক আশুলিয়া থানা বিএনপি), মোঃ হযরত আলী (সহ-সভাপতি পাথালিয়া ইউনিয়ন বিএনপি), সহ অত্র ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park