1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

এস এম নজরুল ইসলাম

নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা একটা কার্যকরী জাতীয় সংসদ তৈরি করেছি। যেখানে বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে, অধিকার পাচ্ছে।

আমাদের প্রধানমন্ত্রী সংসদ নেতাকে সহ সরকারকে তারা প্রতিদিন ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে ন্যায্য অন্যায্য সমালোচনা করেই চলছে। অতএব মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক এই সংস্কারের কাজেও আমাদের নেতা হাত দিয়েছেন এবং জাতীয় সংসদকে তিনি কার্যকরী করেছেন।

তিনি আরও বলেছেন, আমরা বিশ্বাস করছি সংসদ যদি সকল রাজনীতির কেন্দ্রবিন্দু হয় তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) সকাল নয়টায় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের রোপনকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধণী অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন আরও বলেছেন, দেশের পুলিশ প্রশাসনকে আমরা জনগণের সেবক হিসেবে ঠেলে সাজাতে চাই। বিগত সরকার পুলিশের ইউনিফর্মকে তাদের রাজনৈতিক দলের একটা বাহিনী বানিয়েছিলো। পুলিশের গায়ে তারা বদনাম দিয়েছে। খুনের বদনাম দিয়েছে, গুমের বদনাম দিয়েছে। তারা দুর্নীতির বদনাম দিয়েছে। যে কারণে বেনজিরের মতো লোক আজকে পালিয়ে বেড়ায়।

তিনি বলেন, একটা পুলিশের আইজি যখন অপরাধ পেয়ে পালিয়ে বেড়ায় তখন ইউনিফর্ম পড়া একজন কনস্টেবলেরও খারাপ লাগে। আমরা পুলিশকে তাদের মানসম্মান ইজ্জত আবার নতুন করে ফেরত দিতে চাই।

তিনি আরও বলেন, দেশের আমলাতন্ত্রকে তারা দখল করেছিলো, দলবাজ বানিয়ে ফেলেছিলো এইচ টি ইমামের নেতৃত্বে। আমরা সেই আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই। দেশের ব্যাংকের আমানতকারীদের টাকা লুটেরাদের হাতে দিয়ে ভালো ভালো ব্যাংকগুলিকে তারা ডাকাতি করেছে। আমরা সেই ব্যাংকগুলিকে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে আমানতকারীদের টাকা যাতে নিরাপদ থাকে এবং প্রকৃত শিল্প উদ্যোক্তারা যাতে ঋণ নেয় সেই ব্যবস্থা করছি।

শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের টাকা নিঃস্ব করে দিয়েছে। আমরা সেই শেয়ার বাজারকে আবার নতুন করে আস্থাবান একটা বাজারে পরিণত করছি যাতে বিনিয়োগকারীরা সেখানে তাদের বিনিয়োগ করে এবং সেই টাকা দেশের অর্থনীতিতে কাজে দেয়।

উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, খাল খননের মাধ্যমে যদি আমরা প্রতিটি জমিতে পানি পৌঁছাতে পারি এবং আমরা যদি দেশে উৎপাদনকে বাড়াতে পারি তাহলে আমাদের দেশের খাদ্য রপ্তানির পর্যায়ে আমরা আরো উন্নত হতে পারব।

গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহবায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park