1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

সাভারে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)

​
ঢাকা জেলার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা ইউটার্ন এলাকায় বাসের জন্য অপেক্ষারত এক পথচারীর ওপর পিকআপ ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
​আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা ইউটার্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তি বাসে ওঠার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এসময় ঢাকাগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁর ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে পিকআপ ভ্যানটির চাকা তাঁর দুই পায়ের ওপর দিয়ে চলে যায় এবং পা থেঁথলে যায়।
এ সময় ​ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১:৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
​এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা পাওয়া গেলেও এখন পর্যন্ত তাঁর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের উদ্ধারকৃত টাকা তাঁর পরিবারের কাছে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সাভারের এনটিভির সিনিয়র সাংবাদিক জাহিদুর রহমানের কাছে গচ্ছিত রাখা হয়েছে। ​নিহতের দুই পা মারাত্মকভাবে থেঁথলে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
​এদিকে দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানের চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ১৪-৭৬৩৯) আটক করার প্রক্রিয়া চালাচ্ছে এবং ব্যাগে থাকা কাগজপত্রের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park