
মোঃ মনিরুল আলম : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক পদে আবু নুর সামসুজ্জামান ২৪/০২/২০২৫ তারিখে যোগদান করার পর থেকে শিক্ষা খাতে ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিনের রেখে যাওয়া অনিয়ম,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার, ভুয়া বিল ভাউচার, বদলিবানিজ্য, নিম্নমানের পণ্য কিনে বিল ভাউচার করা, বদলিঠেকিয়ে নারী শিক্ষককে যৌন হেনস্থা করা সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তথ্য উঠে এসেছে। এসবের বিরুদ্ধে সংস্কারে হাত দেওয়ায় সক্রিয় হয়েছেন দুর্নীতিবাজ চক্ররা।এ এক অনুসন্ধানে দেখা যায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের অনিয়ম ক্ষমতার অপব্যবহার করে সময় মতো স্কুলে না গিয়ে বেতন নেওয়া, বিভিন্ন খাতে দুর্নীতি, নারী শিক্ষককে বদলি ভয় দেখিয়ে যৌন হেনস্তা, নিম্নমানের অন্য কিনে সঠিক বিল ভাউচার, সহ নানা অভিযোগের তথ্য অনুসন্ধানে উঠে এসেছে । এর পর মন্ত্রণালয়ের আদেশে ২০২৫ সালে অনলাইনে ১৫৬৮ জন শিক্ষককে বদলি করার পরপরই মহাপরিচালকের বিরুদ্ধে একটি চক্র সক্রিয় হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদ সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে শিক্ষা খাতে অস্তির রতা তৈরীর পিছনে নেপথ্যে কাজ করছে। অনুসন্ধানে মাঠে নেমেছে বিভিন্ন মাধ্যম খুঁজে বের করা হবে শিক্ষা খাতে নৈরাজ্যের নেপথ্যের চক্রের হোতা। তিনি ১৮তম বিসিএস ক্যাডার তার গ্রামের বাড়ি রংপুর এর মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। আবু নুর মোহাম্মদ সামসুজ্জামান জানান তিনি সুনামের সহিতে দীর্ঘদিন বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরি করেন। তিনি সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সুনাম রক্ষাত্রে সচেষ্ট চেষ্টা করেন । তিনি আরো জানান,মন্ত্রনালয়ের আদেশে সংস্কারের মাধ্যমে বদলির কার্যক্রম শুরু করায়।আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনদিত মিথ্যা সংবাদ যারা প্রচার করেছেন তাদের বিষয়ে আমি অবগত। এদিকে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডেমরা থানা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিলন মিয়া জানান, স্যার অনেক ভালো মানুষ এবং কোনো দুর্নীতির সাথে আমার জড়িত না দীর্ঘদিন এক সাথে কাজ করেছি এরকম কোনো কিছু খুজে পাইনি। এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শিক্ষা প্রাথমিক কর্মকর্তা সাইফুদ্দিন বিপ্লব সাংবাদিকদের জানান, মহাপরিচালক স্যার খুব ভালো মানুষ, স্যার চলে গেলে হয়তো আমরা আর কোনো দিন আর আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাবো না। তবে এই দপ্তরে স্যারের মতো লোক প্রয়োজন।