1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

দেওয়ানগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে পুরুষ সদস্যদের নিয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মোঃ মোনাহার মিয়া স্টাফ রিপোর্টার।।।।

২৩ ডিসেম্বর, ২০২৫
​জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে পরিবারের পুরুষ সদস্যদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুকাইবাড়ী ইউনিয়নের সাকোয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
​বেইস (BASE) কর্তৃক বাস্তবায়িত এবং অ্যাকশন এইড-এর কারিগরি সহযোগিতায়, ইউ.এন.এফ.পি.এ (UNFPA)-এর অর্থায়নে ‘সভাবনা’ প্রকল্পের আওতায় এই সেশনটি পরিচালিত হয়।
​অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল, নারী ও শিশুর অধিকার রক্ষা এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গঠনে পুরুষদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে পরিবারে কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা অপরিহার্য। বাল্যবিবাহ কেবল একটি মেয়ের জীবন নষ্ট করে না, বরং পুরো সমাজকে পিছিয়ে দেয়।
​সেশনটি সঞ্চালনা ও পরিবেশন করেন বেইস ‘সম্ভাবনা’ প্রকল্পের জামালপুর জেলা কর্মকর্তা মো. আব্দুল রশিদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন
​সাদিয়া পারভিন (ইরা), প্রশিক্ষণ কর্মকর্তা (মহিলা), বেইস।
​সানজিদা আক্তার, সংশ্লিষ্ট কর্মকর্তা।
​এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাকোয়াচর এলাকার বিভিন্ন পরিবারের পুরুষ সদস্যরা এই সচেতনতামূলক সেশনে অংশ নেন।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা উপস্থিত সকলকে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, কোনো অবস্থাতেই যেন অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে না দেওয়া হয়, সে বিষয়ে পরিবারের পুরুষ সদস্যদের প্রহরীর ভূমিকা পালন করতে হবে। উপস্থিত অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।।।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park