1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

১৭ বছর পর বিজয়ের প্রত্যাবর্তন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯২ বার পঠিত

গাজী আব্দুল আলীম, নিজস্ব প্রতিবেদক।

একটি সোনালী রৌদ্র উজ্জ্বল আলোকিত দিন
২৫শে ডিসেম্বর খ্রীষ্টীয় ধর্মাবলম্বীদের বড় দিন
ঐ একই দিনে বাংলাদেশের ঘরে জাগবে প্রানের ছোয়া
বুকে জমানো কষ্ট ক্ষোভ অভিমান ভালোবাসা মায়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস-চেয়ারম্যান
১৭ বছর পরে মায়ের কাছে আসছেন তারেক রহমান
২০০৮ সালে ঘৃনিত রাজনীতির প্রতিহিংসার কারণে
দেশ ত্যাগে বাধ্য করেছিল সরকার চিকিৎসার উন্নয়নে
ষ্টান্টবাজীতে বাধ্য করেছিল ষ্ট্যাম্পে রাজনীতি অবসর
মানুষটিকে টর্চারে মারতে চেয়েছিল অত্যাচারি দোষর
ছোট আরাফাত রহমান কোকোর জীবন তখন সংশয়
সীমাহীন অত্যাচারে তার জীবন প্রদীপ তখন যায় যায়
আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বন্দী কারাগারে
পুরো পরিবার তছনছ করেছিল তত্ত্বাবধায়ক সরকারে
নেতাকর্মীদের ধরে জেল ,হত্যা গুম,রাহাজানি চরমে
মানবতা কেঁদে মরেছিল চরম অপমানে লজ্জায় মরমে
সেদিন নেতৃত্ব শূন্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বর্ষিয়ান নেতারা ঝুঁকি নিয়ে ধরেছিল রাজনৈতিক হাল
ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্বাস্থ্যের অবনতি জেলে খালেদা জিয়া, হাসপাতালে নেতার স্বাস্থ্য দূর্গতি
এরকম প্রেক্ষাপটে বাধ্য করেছিল তাকে দেশ ছাড়তে
অনিশ্চিত ভাবে শর্তসাপেক্ষে বিদেশে চিকিৎসায় যেতে
কিছু দিন পরে কোকোর অবস্থার অবনতিতে মারা যান
তারেক জিয়া বিদেশে বসে সে সংবাদ জানতে পারেন
নানাবিধ কারণে ভাই কে দেখতে আসতে পারেন নি
মাকে নিয় অনেক টেনশন ছোট ভাই হারানোর গ্লানি
এক বুক কষ্ট আর হতাশার মাঝে জনগনের ভালোবাসা
দেখিয়েছিল শক্ত ভাবে লড়াই করে বেঁচে থাকার আশা
তারপর কত চড়াই উৎরাই পেরিয়ে জেল জুলুমে খেটে
নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন তথ্য উপাত্ত ঘেঁটে
দেখতে দেখতে কেটে গেছে দু:খ কষ্টের সতেরোটি বছর
সময় হয়েছে ফেরার রাজনৈতিক আকাশে নেই দোষর
অসূস্হ্য মাকে দেখার জন্য আসছেন ছুটে নিজ দেশে
উৎসুক অপেক্ষামান নেতাকর্মী তোমাকে ভালোবেসে
জীবনের জয়গানে তোমার প্রত্যাবর্তনে বাড়বে মনোবল শহীদ জিয়ার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রানে প্রানে বাজে সেই জাগরণী গান , মিষ্টি কলতান
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
সুরের প্রতিধ্বনিতে মুখরিত হোক বাংলাদেশের প্রান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park