1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছেউড়িয়ায় তিন দিনের লালন স্মরণোৎসবের সমাপনী আজ, ভাঙছে সাধুর হাট কুষ্টিয়ায় শুরু হচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, খেলবে ৮ জেলার দল নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ​ গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক সাভার-আশুলিয়ায় আন্তঃইউনিয়ন ক্রিকেট কাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এ আর এম আল মামুন। কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে দুর্ধর্ষ চুরি: বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও নগদ অর্থ সহ অর্ধ কোটি টাকার মালামাল লুট পূণর্বহালের আনন্দে- নাচোলের দুই ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ​

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত


রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় সাইকেল নিয়ে বের হয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মোহাম্মদ তারিক মিয়া (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় বেলোয়ারচর এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ​নিহত তারিক রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ার চর গ্রামের( জাহাঙ্গীর হাজিরবাড়ি) মোহাম্মদ জিয়াউর রহমান এর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ দিন আগে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তারিক। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয় ভেলুয়ার চর এলাকায় একটি ডোবার মধ্যে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।​পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কাজ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park