1. admin@ekusheynews.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন: নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। জৈন্তাপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শংকর দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জৈন্তিয়াপুর বালিকা বিদ্যালয়ে উদযাপন। সাভারে দৈনিক নতুন ভোর পত্রিকার ৩৩,তম বর্ষপূর্তি জৈন্তাপুর হাসপাতালে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত শত শত রোগী, শিশুদের সংখ্যাই বেশি মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিজয়ী নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। কাঁঠালিয়ায় ওসি আবু নাছের রায়হানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ দেলোয়ার হোসেন
স্টাফ রিপোর্টার>>

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দগণ।
বিদসটি পালনে উপজেলা চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক খায়রুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
এ সময় অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী,শাপলা সমবায় সমিতির সাবেক সভাপতি মনছুর আলী, সমবায়ীকর্মী জিকরুল হক, ফরিদুল ইসলাম, আব্দুল ওয়ারেজ মুক্তা প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে ৮জন সফল সমবায়ী কর্মীকে সম্মননা স্বারক হিসাবে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park