1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত
  1. সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের
    কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
    গাজীপুরের কালীগঞ্জে প্রায় পৌনে দুই কোটি টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র নিয়ে বিরোধের জেরে দায়ের করা একটি মামলায় পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। তদন্ত প্রতিবেদনে সাক্ষীদের বক্তব্যের সঙ্গে অসংগতি এবং গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন না করার অভিযোগ তুলে তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
    গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব অভিযোগ তুলে ধরেন মামলার বর্তমান বাদী মো. মজিবুর রহমান। তিনি সৌরভের আপন বড় ভাই।
    বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের রয়েন গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সৌরভ ২০১৮ সালের ১ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বীর হাটাবো গ্রামের মৃত শফিকুর রহমানের মেয়ে লাভলী আক্তারকে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবন প্রায় ছয় বছর স্থায়ী হলেও কোনো সন্তান ছিল না।
    সৌরভের অভিযোগ, তিনি প্রবাসে থাকাকালে তাঁর স্ত্রী লাভলী আক্তার স্বর্ণালংকার, আসবাবপত্র ও লাভলীর ব্যাংক হিসাবে পাঠানো অর্থসহ প্রায় পৌনে দুই কোটি টাকা নিয়ে চলে যান। পরে তাঁকে ডিভোর্স দেন এবং শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা হাসান মো. আরিফুল ইসলামকে বিয়ে করেন। টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইলে তা অস্বীকার করা হয় এবং তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন সৌরভ।
    এ ঘটনায় সৌরভ বাদী হয়ে গাজীপুরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ সিআর মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৭৬/২৬। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন লাভলী আক্তার (৩৫), মো. বাবুল মিয়া (৪০), মোছা. বেলোয়ারা বেগম এবং হাসান মো. আরিফুল ইসলাম। প্রথম তিনজনের ঠিকানা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বীর হাটাবো গ্রাম এবং চতুর্থ আসামির ঠিকানা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর কিসমত জাল্লা গ্রাম।
    মামলার বর্তমান বাদী মজিবুর রহমান জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় তিনি আদালতের আশ্রয় নেন।
    তাঁর অভিযোগ, গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে পিবিআইয়ের দাখিল করা তদন্ত প্রতিবেদনে সাক্ষীদের প্রকৃত বক্তব্যের সঙ্গে অমিল রয়েছে। এমনকি সাক্ষীরা প্রতিবেদনে তাঁদের নামে কী বক্তব্য উল্লেখ করা হয়েছে, সে বিষয়েও অবগত নন বলে দাবি করেন তিনি। এ সংক্রান্ত সাক্ষীদের বক্তব্যের ভিডিওচিত্র বাদীপক্ষ ও গণমাধ্যমকর্মীদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান।
    মজিবুর রহমানের দাবি, মামলার গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ তদন্ত কর্মকর্তার কাছে থাকা সত্ত্বেও সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এ নিয়ে গণমাধ্যমকর্মীরাও অনুসন্ধান করেছেন এবং বিষয়টি বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হয়েছে বলে তিনি জানান।
    এ অবস্থায় বর্তমান তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজকে পরিবর্তন করে সম্পূর্ণ নতুন ও নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন সৌরভ ও তাঁর বড় ভাই। তাঁদের দাবি, সাক্ষীদের বক্তব্যের ভিডিওচিত্র, ব্যাংক লেনদেনের নথি এবং অন্যান্য দালিলিক প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে।
    এ বিষয়ে বক্তব্য জানতে পিবিআই গাজীপুর জেলার তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজের (বিপি নং ৮৯১৭১৯৮২৮৭) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
    ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ পুনঃতদন্তের ব্যবস্থা নেবে এবং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park