1. admin@ekusheynews.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে সংঘর্ষ ও ভাঙচুর; বিএনপি নেতাসহ আহত বেশ কয়েকজন কাঁঠালিয়ার বটতলা বাজারে মাংসের দোকানে অভিনব প্রতারণা: ২ কেজির মাংসে অর্ধেকই রক্তমাখা চর্বি! সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল মোটরসাইকেল র‍্যালি নরসিংদী জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান: বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট। প্রেসক্লাব পাইকগাছার ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক আহম্মদ আলী বাঁচা গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,,

কাঁঠালিয়ার বটতলা বাজারে মাংসের দোকানে অভিনব প্রতারণা: ২ কেজির মাংসে অর্ধেকই রক্তমাখা চর্বি!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মোঃ সাইফুল ইসলাম রানা, জাতীয় পত্রিকা একুশে নিউজ পেপার.

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজারের একটি মাংসের দোকান থেকে মাংস কিনে অভিনব প্রতারণার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক মো. তুহিন মোল্লা। ভালো মানের সলিড মাংস বলে বিক্রি করা হলেও বাসায় এনে ধোয়ার পর দেখা যায়, ২ কেজি মাংসের প্রায় অর্ধেকটাই কেবল রক্তমাখা চর্বি ও অপ্রয়োজনীয় ছাঁট। আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বটতলা বাজারের একটি মাংসের দোকান থেকে ২ কেজি সলিড মাংস কেনেন মো. তুহিন মোল্লা। দোকানে মাপজোখ ও কেনার সময় দেখে-শুনে ভালো মাংস নেওয়া হয়েছে বলেই মনে হয়েছিল। কিন্তু বাসায় এনে রান্নার জন্য মাংস ধোয়ার পর প্রতারণার আসল চিত্র বেরিয়ে আসে।
সরেজমিনে দেখা যায়, অত্যন্ত চতুরতার সাথে চর্বি ও মাংসের উচ্ছিষ্ট অংশগুলোতে তাজা রক্ত মাখিয়ে রাখা হয়েছিল। এর ফলে কেনার সময় সাধারণ মাংসের সাথে সেগুলোকে হুবহু লাল টকটকে সলিড মাংস বলেই মনে হয়েছিল। কিন্তু পানি দিয়ে ধোয়ার পর রক্ত সরে যেতেই সাদা চর্বি ও ছাঁটের অংশগুলো স্পষ্ট হয়ে ওঠে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বাজারের কিছু অসাধু মাংস ব্যবসায়ী নানা কৌশলে সাধারণ ক্রেতাদের সাথে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছেন। চড়া দামে মাংস কিনে চর্বি ও উচ্ছিষ্ট অংশ পাওয়ায় প্রতিনিয়ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।
ভুক্তভোগী সাংবাদিকসহ স্থানীয় সচেতন মহল এই ধরনের প্রতারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় অবিলম্বে বটতলা বাজার কমিটির কার্যকর হস্তক্ষেপ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর নজরদারি ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জোর দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি বাজারের অন্যান্য ক্রেতাদেরও মাংস কেনার সময় আরও বেশি সতর্ক থাকার অনুরো

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park