1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

উৎসর্গ জনাব তারেক রহমানকে গীতি কবিতা কষ্ট

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক।
এ এমন কষ্ট—বলো বুঝাই কেমনে,
রাগ আর অনুরাগের স্নেহাভিমানে।
দূরে থেকেও প্রতিদিন গুমরে মরেছি,
বলতে পারিনি,মাগো—তোমায় কত ভালোবাসি।
কত রাত যে কেঁদেছি,হিসেব নেই আর,
নির্ঘুম আঁধারে কেটেছে প্রতিটি প্রহর।
ক্লান্তি-হতাশার মাঝেও স্বপ্ন দেখি আমি,
মা যেন শিয়রে বসে—নীরবে,নিরবধি।
দুহাতে অশ্রুভেজা চোখ আলতো মুছিয়ে,
মা যেন বলে—“ভয় কিসের,মিছে কেন?”
নিজেকে শক্ত করে উঠে দাঁড়াতে হয়,
সহস্র মানুষের কষ্ট—শেষ কি তার হয়?
এ এমন দুঃখ—বলো ভুলি কেমনে,
রাগ আর অনুরাগের স্নেহাভিমানে।
দূর থেকে প্রতিদিন গুমরে মরেছি,
বলতে পারিনি,মাগো—তোমায় ভালোবাসি।
চাইলেই তো পারতাম বিদেশে চলে যেতে,
নিজেকে বাঁচাতে—দেশটাকে ভুলে যেতে।
কী এমন কষ্ট ছিল মান আর অভিমানে,
যাইনি তবু—মানুষের ভালোবাসার টানে।
এ এমন দুঃখ—বলো ভুলি কেমনে,
রাগ আর অনুরাগের স্নেহাভিমানে।
দূর থেকে প্রতিদিন গুমরে মরেছি,
বলতে পারিনি,মাগো—তোমায় ভালোবাসি।
কষ্টের রাতগুলো বুকে করে ধারণ,
মায়ের ডাকে ফিরেছি—ফিরেছি আপনজন।
নিজেকে নিয়ে ভাবি না আর একাকী,
সহস্র কোটি জনতা আছে পাশে,ঘিরে রাখি।
মাকে নিয়ে জনতার মাঝেই ফিরব আবার,
দেশটাকে গড়ব নতুন—এই আমার অঙ্গীকার।
মা চলে গেছে পৃথিবীর মায়া ছেড়ে,
ভুল ধরবে কে আজ—আমার শাসন জুড়ে?
এ এমন দুঃখ—বলো ভুলি কেমনে,
রাগ আর অনুরাগের স্নেহাভিমানে।
দূর থেকে প্রতিদিন গুমরে মরেছি,
বলতে পারিনি,মাগো—তোমায় ভালোবাসি।
এ দেশের মাটিতেই থেকে যেতে চাই,
সহস্র জনতার মাঝে নিজেকে বিলাই।
তোমাদের কাছে যদি ভুল করে থাকি,
নিজ গুণে ক্ষমা করে দিও—এই মিনতি রাখি।
এসো,দেশটাকে মিলেমিশে সাজাই নতুন করে,
তোমাদের সঙ্গে নিয়েই—ভবিষ্যতের তরে।
অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই,
তোমাদের সাথেই—আমি কাজ করতে চাই।
আমৃত্যু এ দেশের তরে নিজেকে হারাই,
ভুলে যাই ফেরারি অতীত—নতুন দেশ গড়ার প্রত্যয়ে যাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park