1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ফরিদগঞ্জে সৃতি’র চুইঝাল হাঁসের মাংস খাবারপ্রেমীদের জন্য ব্যতিক্রমী আয়োজন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

তানভীর হোসাইন ষ্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জে খাবারপ্রেমীদের জন্য ব্যতিক্রমী ও মুখরোচক এক আয়োজন নিয়ে এসেছে সৃতি। চুইঝাল দিয়ে রান্না করা সুস্বাদু হাঁসের মাংসের বিশেষ এই আয়োজনটি বর্তমানে ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের সামনে চলমান রয়েছে।
‎প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ক্রেতারা এখানে উপভোগ করতে পারছেন ঐতিহ্যবাহী স্বাদের চুইঝাল হাঁসের মাংস। পাশাপাশি রয়েছে গরুর গোস্ত, চালের পরোটা, চবিনসহ, মুখরোচক খাবার আইটেম, যা খাবারপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
আয়োজকরা জানান, মানসম্মত উপকরণ ব্যবহার ও পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের ফলে অল্প সময়ের মধ্যেই তারা ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। সন্ধ্যা নামলেই বিভিন্ন বয়সী খাবারপ্রেমীদের ভিড় জমতে দেখা যায় স্টলটিতে।উল্লেখযোগ্য বিষয় হলো—এই ছোট্ট খাবারের দোকানটি পরিচালনা করছেন একজন নারী উদ্যোক্তা, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন নারী হয়েও সাহসিকতা ও দক্ষতার সঙ্গে এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি সত্যিই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
‎স্বাদে ভিন্নতা ও ঘরোয়া রান্নার স্বাদ খুঁজছেন এমনদের জন্য সৃতি’র চুইঝাল হাঁসের মাংস হতে পারে দারুণ এক পছন্দ।এই সফল উদ্যোগের জন্য নারী উদ্যোক্তাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park