1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কয়রার অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

ডাঃ মোঃ জসীম সরদার,নিজস্ব প্রতিবেদক |
খুলনার সর্বদক্ষিণের উপজেলা কয়রার অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় সম্পাদক জনাব ডাঃ মোঃ নাজমুল আহসান। শনিবার (০৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১টার সময় তিনি বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ,খুলনা জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ডাঃ মোঃ জসীম সরদার ও সহসভাপতি মোঃ হাবীবুর রহমান হাবীব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস আনজিরা বেগমের আমন্ত্রণে সম্পাদক মহোদয় ৩১নং অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হন। উল্লেখ্য,মিসেস আনজিরা বেগম দীর্ঘ ৩৬ বছর ধরে নিষ্ঠা,সততা ও দক্ষতার সঙ্গে বিদ্যালয়টিতে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। তাঁর দায়িত্বশীলতা ও কঠোর নিয়মানুবর্তিতা বিদ্যালয়ের সহকারী শিক্ষক,অভিভাবক ও এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রশংসিত।
পরিদর্শনকালে জানা যায়,বিদ্যালয়ে মূল একাডেমিক ভবন না থাকায় বর্তমানে সাইক্লোন সেন্টারেই অফিস কার্যক্রম ও পাঠদান পরিচালিত হচ্ছে,যা শিক্ষার স্বাভাবিক পরিবেশের জন্য চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এ প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নিকট একটি নতুন ভবনের চাহিদাপত্র প্রেরণের লক্ষ্যে সম্পাদক মহোদয় নিজ উদ্যোগে বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা গাইন, শামিমুল আখতার,শরীফ খায়রুজ্জামান,আবুল কালাম, লীনা আফরোজ,রুবিনা আক্তার এবং দপ্তরী কাম নৈশপ্রহরী মোঃ আব্দুল গফুর গাজী উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই নতুন ভবন সংক্রান্ত অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করা হয়।
পরিদর্শন শেষে খুলনা বিভাগীয় সম্পাদক জনাব ডাঃ মোঃ নাজমুল আহসান চাহিদাপত্রের একটি অনুলিপি নিজ হেফাজতে সংরক্ষণ করেন। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষের মিষ্টিমুখ ও চা আপ্যায়ন গ্রহণ করে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park