1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছার আদর্শ লাইব্রেরির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

মোঃ মামুন রাজা,নিজস্ব প্রতিনিধি:
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পাইকগাছার আদর্শ লাইব্রেরি। তীব্র শীতের মধ্যে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে আদর্শ লাইব্রেরির উদ্যোগে সোমবার(০৫জানুয়ারি২০২৬) শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ডাঃ মোঃ আবুবকর ফকির।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আব্দুল হান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান,বাবু অজয় সাধু ও মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মাষ্টার হাসান উজ্জ জামান,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন,সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান,সহ-সভাপতি ইকবল হোসেন বাবলু ও বাকি বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা লুৎফুর রহমান, আব্দুল মান্নান মালী,হাবিবুল্লাহ গাজী,হাফেজ আবু সাঈদ,রুলামিন সরদার,আমান উল্লাহ,সাইফুল্লাহ ফকির, মিজানুর রহমান,তৈয়বুর রহমানসহ আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,সমাজের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত। তারা আরও বলেন,আদর্শ লাইব্রেরি শুধু শিক্ষা বিস্তারে নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শীতার্ত ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আদর্শ লাইব্রেরির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park