1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মো: সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকায় হোটেল কসমসের নিচতলায় (দক্ষিণ পাশে) আয়োজিত এ অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমা। তিনি বলেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বৈষম্য দূর করে একটি গণতান্ত্রিক, মানবিক ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনীতির মূল লক্ষ্য। রাঙামাটিতে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অমর চাকমা, আইনজীবী ও রাঙামাটি-২৯৯ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য। তিনি বলেন, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। পাহাড়ি অঞ্চলের জনগণের ন্যায্য অধিকার আদায়ে দলটির ভূমিকা আরও জোরদার হবে বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোঃ আবুল হাশেম। তিনি বলেন, শ্রমজীবী মানুষ, কৃষক ও মেহনতি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে শক্তিশালী করা জরুরি। জেলা পর্যায়ে একটি কার্যকর কার্যালয় স্থাপনের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল চৌধুরী বলেন, দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক সংকট মোকাবেলায় তরুণ সমাজকে প্রগতিশীল রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। তিনি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী যুব সংঘ, রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা। তিনি বলেন, যুব সমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি নতুন কার্যালয়কে যুব আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই অস্থায়ী কার্যালয় থেকে দলীয় কর্মসূচি পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কাজ জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park