1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘ প্রায় তিন দশকের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষ করে অবসরে গেলেন ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস।গত ৪ জানুয়ারি(রোববার)ছিল তাঁর কলেজ জীবনের শেষ কর্মদিবস।
এ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুসকে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।আনুষ্ঠানিক বিদায় পর্ব শেষে বিদায়ী শিক্ষককে প্রাইভেট কারে চড়িয়ে রাজকীয় সম্মানে বিদায় জানানো হয়,যা উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
উল্লেখ্য,সেখ রুহুল কুদ্দুস ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে ফসিয়ার রহমান মহিলা কলেজে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব লাভ করেন।তিনি ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত, পরবর্তীতে ২০০২ থেকে ২০০৩ এবং আবার ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত মোট তিন দফায় অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-কর্মচারীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—প্রাক্তন সহকারী অধ্যাপক এস এম লোকমান হাকিম,সুধাংশু কুমার মন্ডল,সহকারী অধ্যাপক জিএম মুনসুর আলী,গাজী নূর মোহাম্মদ,সহিদুল ইসলাম,আসাফুর রহমান,জিএম শফিকুল ইসলাম,হোসনেয়ারা খানম,তাপস কুমার মন্ডল, আব্দুল আলীম,আব্দুর রাজ্জাক,নুরুজ্জামান,ময়নুল ইসলাম,আবু সাবাহ গাজী,বিবেকানন্দ সরকার,আদিত্য কুমার মন্ডল,অরিম্দম কুমার নাথ,মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক সাথী রাণী শিকদার,ঝর্ণা খাতুন,ইতি বৈরাগী,শাপলা খাতুন,রাবেয়া খানম,খান আব্দুস সেলিম,সাবেরা ফেরদৌসী,প্রশান্ত কুমার সরকার,তাপস সরকার,এস এম জাহাঙ্গীর আলম, মৃকঙ্কন মন্ডল,কুসুমকলি সরকার,মনজুরুল ইসলাম ও মীর আকবর আলী।
বক্তারা তাঁদের বক্তব্যে সেখ রুহুল কুদ্দুসের সততা, নিষ্ঠা,প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার্থীবান্ধব মনোভাবের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park