1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাকুন্দিয়ায় মসজিদে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

নার্গিস আক্তার মুন্নি
উপজেলা প্রতিনিধি,

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি মসজিদে পবিত্র কোরআন শরীফ পোড়ানো ও অবমাননার অভিযোগে মোঃ পারভেজ মোশারফ ওরফে তারেক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহতিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোর আনুমানিক রাত ৩টার দিকে আহতিয়া বালিয়াপাড়া গ্রামের একটি মসজিদে ৩৫টি কোরআন শরীফ পোড়ানো ও অপমানের ঘটনা ঘটে। সকালে মসজিদের কমিটি বিষয়টি জানালে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন জানান, মসজিদ কমিটির তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে আগেও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম বাদল বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park