1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাড়ুলী ইউনিয়নে ওয়াজ মাহফিল ঘিরে আইন-শৃঙ্খলা ও আচরণবিধি মনিটরিং

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নে আয়োজিত একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো প্রকার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যেন না ঘটে,সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ উপলক্ষে অত্র উপজেলায় নির্বাচনী আচরণবিধি পরিপালনের দায়িত্বপ্রাপ্ত দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরেজমিনে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটরা হলেন—মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার এবং মোঃ ফজলে রাব্বি,সহকারী কমিশনার (ভূমি),পাইকগাছা,খুলনা।
প্রশাসনের তত্ত্বাবধানে মাহফিল চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়,ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা রক্ষা এবং একইসাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,এধরনের মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে জনসাধারণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park