
গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অংশগ্রহণে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১০জানুয়ারী বেলা ১১টায় পাইকগাছা থানার সামনে চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ গোলাম কিবরিয়া।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম.আল বেরুনী এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল)আমির হামজা।অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ওসি(তদন্ত)ইদ্রিসুর রহমান।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক ও সুধীজনরা তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা.আব্দুল মজিদ, সদস্য সচিব এস.এম.এমদাদুল হক,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,সাবেক সাধারণ সম্পাদক এস.এম.এনামুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক গাজী রুহুল আমিন,জামায়াত নেতা মাওলানা এস.এম.আমিনুল ইসলাম,পাইকগাছা প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক মোসলেম উদ্দীন,কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি এইচ.এম.শফিউল আলম,শিক্ষক প্রতিনিধি বাহারুল ইসলাম ও আনিছুর রহমান,সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,জি.এম.মিজানুর রহমান এবং সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,
“মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর থাকবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট বা নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।”
তিনি আরও বলেন,পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থাই একটি নিরাপদ সমাজ গঠনের প্রধান ভিত্তি।