1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় জলবায়ু পরিবর্তন ও জেন্ডার ন্যায্যতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তন ও জেন্ডার ন্যায্যতা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সাবেক কাউন্সিলর ও পাইকগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সেমিনারে “দলিত নারী,কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও করণীয়” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক নারীদের সামাজিক,অর্থনৈতিক ও মানবিক চ্যালেঞ্জ তুলে ধরা হয় এবং জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে মতামত প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস,মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী এবং লস্কর,সোলাদানা,চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিত্রাণের প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার,প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন সরদার,হিসাব রক্ষক নন্দিতা,ফিল্ড ভলেন্টিয়ার কাজল রেখা ও শিউলি ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনায় জানানো হয়,দুই বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক নারীদের মধ্যে সামাজিক সংহতি বৃদ্ধি,সচেতনতা উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park