
স্টাফ রিপোর্টার : সালমা :
বাংলাদেশ জিন্দাবাদ—এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) বাদ মাগরিব নরসিংদীর রায়পুরা পৌরসভার কামার বাড়ী মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, রায়পুরা উপজেলা।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহসীন হোসাইন বিদ্যুৎ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা বিএনপি এবং সভাপতি, নরসিংদী জেলা যুবদল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো.আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক, জিসাস কেন্দ্রীয় কমিটি ওসভাপতি,নরসিংদী জেলা জিসাস এবং মো. বিপ্লবুর রহমান শরীফ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক,জিসাস কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক,নরসিংদী জেলা জিসাস। আরও বক্তব্য রাখেন মো:জহিরুল ইসলাম যুগ্ন সাধারন সম্পাদক নরসিংদী জেলা জিসাস। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মো. কামাল হোসেন, সভাপতি, রায়পুরা উপজেলা জিসাস। এছাড়াও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান দুলাল, সিনিয়র সহ-সভাপতি, রায়পুরা উপজেলা জিসাস এবং আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা জিসাস ও সোহান খান যুগ্ন সাধারন সম্পাদক রায়পুরা উপজেলা জিসাস। সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।অনুষ্ঠানটি আয়োজন করে রায়পুরা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।