1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ নরসিংদী প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
নরসিংদী প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাদ আছর নরসিংদী সদর প্রেসক্লাব অডিটরিয়ামে নরসিংদী সদর প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল। সঞ্চালনায় ছিলেন সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
সভাপতির বক্তব্যে মাসুদ রানা বাবুল বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তার রাজনৈতিক সংগ্রাম এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসের অংশ। আজ আমরা তার আত্মার মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বিজি রসিদ নওসের। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় অধ্যায়। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায়। তিনি বলেন, “দেশের ক্রান্তিকালে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। গণমাধ্যম ও সাংবাদিক সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে—এটাই তার জীবনের শিক্ষা।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাওসার হোসেন। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক রমজান আলী প্রামাণিক, নুরুজ্জামান পিটু এবং নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফারুক মিয়া।
এবং নরসিংদী সদর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park