1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় সড়ক সংস্কারের নামে অনিয়মের অভিযোগ নিম্নমানের সামগ্রীতে দায়সারা কাজ,ক্ষুব্ধ এলাকাবাসী

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

জি.এম.মিজবাহ আহমেদ,নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা থেকে কাঠামারি বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ,ঠিকাদারি প্রতিষ্ঠান সামাদ কনস্ট্রাকশন সরকারি বিধি-বিধান উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারাভাবে কাজ সম্পন্ন করছে।
এলাকাবাসী জানায়,সড়কটির কার্পেটিং কাজে ব্যবহৃত বিটুমিন ও পাথরের মান অত্যন্ত নিম্নমানের।কার্পেটিংয়ের স্তর এতটাই পাতলা যে সামান্য হাত দিলেই পাথর উঠে আসছে,যা অল্প সময়েই রাস্তার ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়ে তুলছে।
এছাড়া সড়কের উপরিভাগ যথাযথভাবে সমান না করায় কোথাও উঁচু আবার কোথাও নিচু হয়ে রয়েছে।এতে যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
রাস্তার দুই পাশের মাটির কাজেও চরম অবহেলার অভিযোগ উঠেছে।প্রয়োজনীয় ভরাট ও শক্তকরণ না করে নামমাত্র মাটি ফেলে দায়সারাভাবে কাজ শেষ করা হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার পাশ ধসে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে,একটি টেকসই সড়ক নির্মাণের জন্য উন্নত মানের বিটুমিন ব্যবহার,ভারী রোলারের মাধ্যমে পাথর সঠিকভাবে বসানো এবং রাস্তার দুই পাশে শক্ত মাটির ভরাট ও সুরক্ষা ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।কিন্তু বর্তমান সংস্কার কাজে এসবের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
এ বিষয়ে স্থানীয় জনগণের জোর দাবি,অবিলম্বে এই ত্রুটিপূর্ণ ও নিম্নমানের কাজ বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তদন্ত সাপেক্ষে সঠিক মান বজায় রেখে পুনরায় সড়ক নির্মাণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park