1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সড়ক দুর্ঘটনায় নিহত নাজমুল হাসান রানার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পঠিত

মোঃ মামুন রাজা,নিজস্ব প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার উন্নয়ন প্রচেষ্টার বাগালি শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত সহকারী টেকনিক্যাল অফিসার নাজমুল হাসান রানার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে গুরুতর আহত হয়ে নাজমুল হাসান রানা মৃত্যুবরণ করেন।পুলিশ ক্লিয়ারেন্স শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়।তিনি তালা অফিসে সহকারী টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
উন্নয়ন প্রচেষ্টার বাগালি শাখার ব্যবস্থাপক মোঃ আবু বক্কর সিদ্দিকের উদ্যোগে ১৭ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার আছর নামাজের পর মরহুমের রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে উন্নয়ন প্রচেষ্টার কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মরহুমের সহকর্মীরা অংশগ্রহণ করেন।
মরহুম নাজমুল হাসান রানা দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রচেষ্টার বাগালি শাখায় টেকনিক্যাল সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।তিনি বাগালি শাখার ব্যবস্থাপক মোঃ আবু বক্কর সিদ্দিকের একনিষ্ঠ ও দায়িত্বশীল কর্মী হিসেবে সবার কাছে সুপরিচিত ছিলেন।
এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উন্নয়ন প্রচেষ্টার বাগালি শাখার ব্যবস্থাপক মোঃ আবু বক্কর সিদ্দিক মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park