1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বিএনপি ক্ষমতায় এলে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: মনিরুল হাসান বাপ্পী

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিনিধি:
খুলনা-৬(পাইকগাছা-কয়রা)আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন,বিএনপি ক্ষমতায় এলে দেশের কোনো অঞ্চলই অবহেলিত থাকবে না। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ৪কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
রোববার(১৮জানুয়ারি)দুপুরে খুলনার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মনিরুল হাসান বাপ্পী বলেন,নির্বাচনী এলাকার উন্নয়ন ও বঞ্চিত মানুষের পাশে থাকার লক্ষ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে এই আসনে মনোনয়ন দিয়েছেন।তিনি বলেন,“আমি প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির মহা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছি।জনগণ যে সাড়া ও সমর্থন দিচ্ছে,তাতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশাবাদী।”
তিনি আরও বলেন,দীর্ঘ১৭ বছর পর মানুষ আবার ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে।এতে এলাকায় ভোটের উৎসব শুরু হয়েছে এবং জনগণ অত্যন্ত আগ্রহের সঙ্গে নির্বাচনের অপেক্ষায় রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাপ্পী বলেন,কার্যক্রম নিষিদ্ধ থাকায় একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি।যারা দেশ ও মানুষের বিরুদ্ধে অপরাধ করেছে,তাদের আইনগত বিচার হবে।তবে নিরপরাধ ও নিরীহ কাউকে হয়রানি করা হবে না।বিএনপির উন্নয়ন পরিকল্পনা পছন্দ হলে যে কেউ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।
বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি এলাকায় মিনি হাসপাতাল স্থাপন করে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড চালু করা হবে,খাল ও নদী খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে।শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে।পাশাপাশি মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করবে এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে।
প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে মনিরুল হাসান বাপ্পী বলেন, প্রশাসন এখনো নিরপেক্ষভাবে কাজ করছে।তবে একটি গোষ্ঠী ভুল তথ্য দিয়ে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে প্রশাসনকে আরও সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ,সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক,জেলা বিএনপি নেতা এডভোকেট জিএম আব্দুস সাত্তার,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,ছাত্রদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লিটন এ আর খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park