1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

হাজারও গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তহৃদয়কে কাঁদিয়ে মরহুম হুমায়ুন কবির সিদ্দিকীর জানাজা ও দাফন সম্পন্ন। এলাকায় শোকের মাতম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

ডাঃ মোঃ জসীম সরদার,(নিজস্ব প্রতিবেদক)

বিধির বিধান জন্মিলে মরিতে হবে এই চিরায়ত অমোঘ সত্যি আরও একবার সকালকে স্মরণ করিয়ে ইহকালের জিন্দেগী পরিসমাপ্তি করে মহান আল্লাহর ডাকে পরকাল নামক অনন্তকালের যাত্রী হলেন মরহুম জনাব শেখ হুমায়ুন কবির সিদ্দিকী।গতকাল ১৯জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টার সময় ইন্তেকাল করেন বহুল পরিচিত আলোচিত মেম্বার হুমায়ুন কবির সিদ্দিকী(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।দীর্ঘদিন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে জীবনের প্রান্ত সীমায় এসে পাতলা পায়খানা হয়ে শরীর ক্ষীণ হয়ে গিয়েছিল।বাসায় চিকিৎসা চলাকালীন গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুন মেম্বার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যক্তিজীবনে জনাব হুমায়ুন মেম্বার বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।অবসরপ্রাপ্ত হয়ে এলাকায় এসে স্থানীয় চাঁদখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড দেবদুয়ারে ওয়ার্ড মেম্বার নির্বাচনে অংশগ্রহন করে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন।দীর্ঘ ৯বছর এককালীন মেম্বারী দায়িত্বপালন কালীন অসংখ্য অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।মরহুম জনাব শেখ হুমায়ুন কবির সিদ্দিকী ব্যক্তিগত ভাবেও বিভিন্ন অসহায় শ্রেণির মানুষের আর্থিক সহযোগিতা করেছিলেন। ব্যক্তি জীবনে তিনি সুদীর্ঘকাল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।স্থানীয় সাধারণ জনতার ভরসা ও আস্থার জায়গা ছিল মেম্বার সাহেব। থানা পুলিশ বা সরকারি বেসরকারি কোন অফিস আদালতে কেউ সমস্যার সম্মুখীন হলে ছুটে আসিত মেম্বার সাহেবের কাছে।মেম্বার সাহেব নিজ পকেট থেকে খরচ করে অনেক সময় গরীব ও অসহায় শ্রেণির জনতার সেবা কার্যক্রম অব্যাহত রেখেছিলেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মেম্বার সাহেব ছিলেন বহুল আলোচিত ও পরিচিত মুখ।
পারিবারিক জীবনে মেম্বার সাহেবরা ৪ভাই ও ৩বোন। মেম্বার সাহেব ছিলেন পরিবারের মেঝ ছেলে।বেঁচে থাকিল শেখ সেলিম ও শেখ বাহার নামের দুই ভাই।বোনেরা কেউ বেঁচে নেই।
জনাব হুমায়ুন মেম্বার স্ত্রী ও দুই ছেলে শেখ তানভীর ও শেখ আফ্রিদি নামের দুই ছেলে রেখে গেছেন।
মরহুম জনাব শেখ হুমায়ুন কবির সিদ্দিকীর জানাজার নামাজে বিভিন্ন স্থান থেকে দল মত নির্বিশেষে সকল মতাদর্শের মানুষ অংশগ্রহণ করে।জানাজার নামাজে উফসে পড়া মানুষের ঢল নামে।
জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম জনাব শেখ হুমায়ুন কবির সিদ্দিকীকে দাফন করা হয়।
বহু মাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন মেম্বার সাহেব। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনতার সাথেও মেম্বার সাহেবের ছিল খুবই সুসম্পর্ক।যার প্রেক্ষিতে সনাতন ধর্মাবলম্বী জনতার মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।
জনাব হুমায়ুন মেম্বারের হঠাৎ মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসী শোকাভিভূত।
জনাব হুমায়ুন কবির সিদ্দিকী মেম্বার সাহেবের জীবনদশায় ভাল কাজের অছিলায় আল্লাহ পাক তাকে জান্নাত বাসী করুক এমনটাই আল্লাহর কাছে কামনা করেছেন তার পরিবারের সদস্য ও অসংখ্য গুনগ্রাহী, শুভাকাঙ্ক্ষী,ভক্তকুল ও সমাজের বিভিন্ন স্তরের জনতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park