1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কেন্দুয়ায় দিঘলকুর্শা বৈরাটি জামে মসজিদ নির্মাণে আর্থিক অনুদান ”কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশ” এর।

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪১৯ বার পঠিত

“এক মুঠো দান, একটি নতুন জীবন—সেবাই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোনা কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দিঘলকুর্শা বৈরাটি জামে মসজিদ নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছে কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশ।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে মসজিদের ছাদ ঢালাই দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান কেফায়েতুল্লাহ শাকিল ইবনে কাসিম।

এসময় উপস্থিত ছিলেন কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশ-এর চেয়ারম্যান কেফায়েতুল্লাহ শাকিল ইবনে কাসিম, ফাউন্ডেশনের পরিচালক নূর হুসাইন বিজয়, সাধারণ সম্পাদক যাকারিয়া হাসান, কোষাধ্যক্ষ ডক্টর আরিফুল ইসলাম হেলাল,দিঘলকুর্শা বৈরাটি জামে মসজিদ কমিটির সভাপতি মেহেদী হাসান সবুজ, হাফেজ হারেস আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশ-এর চেয়ারম্যান বলেন, সমাজের ধর্মীয় ও মানবিক অবকাঠামো উন্নয়নে ফাউন্ডেশন সবসময় পাশে আছে। আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করা আমাদের জন্য সৌভাগ্যের। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ অব্যাহত থাকবে।

অন্যদিকে আর্থিক অনুদানের জন্য কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে মসজিদ কমিটির সভাপতি মেহেদী হাসান সবুজ বলেন, এই অনুদান মসজিদ নির্মাণ কাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাউন্ডেশনের এ সহযোগিতায় এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

মনিরুল ইসলাম আকন্দ সোহেল
কেন্দুয়া নেত্রকোনা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park