1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে চেকপোস্ট: ৩৬ কেজির বেশি গাঁজাসহ একজন আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লা :
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়কে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সদস্য অংশগ্রহণ করেন।চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ সকল প্রকার যানবাহন নিবিড়ভাবে তল্লাশি করা হয়। এ সময় ওয়েলকাম এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে মোঃ কাওসার (২৮) নামের এক ব্যক্তিকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।আটককৃত ব্যক্তি পিরোজপুর জেলার পিরোজপুর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা বহন করে পিরোজপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেছিল।পরবর্তীতে চেকপোস্টে প্রাথমিক ও বিশদ জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর এ ধরনের চেকপোস্ট, টহল ও তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকদ্রব্যের চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park