1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদী জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান: বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট। প্রেসক্লাব পাইকগাছার ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক আহম্মদ আলী বাঁচা গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু !

গোপালগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

মোহাম্মদ বরকত মোল্লা স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ থাকা মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। আজ বেলা ১১ টায় প্রেসক্লাব গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি তার স্বামীকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, গত ৮ নভেম্বর রাত ৯ টার দিকে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকেই কোন সন্ধান পাওয়া যায়নি মিজানের বন্ধ রয়েছে তার সব কয়টি মোবাইল নাম্বার। আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ সকল জায়গায় খোঁজ খবর না পাওয়ার পরে গত ১০ নভেম্বর গোপালগঞ্জ সদর থানায় নিখোঁজ এর একটি জিডি করে তার স্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ মিজানুর রহমানের পিতা হারেজ মোল্লা, ছোট ভাই হিরু মোল্লা সহ পরিবারের লোকজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park