
পলাশ (নরসিংদী) সংবাদ দাতা মোঃ মুরাদ হোসেন ঃ ২৮/০১/২০২৬ তারিখে জনতা
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হেলাল আহমেদ ,সভাপতি ,জনতা আদর্শ বিদ্যাপীঠ কার্যকরী কমিটি।
আরও উপস্থিত ছিলেন জনাব মো. আমজাদ হোসেন ,সহ সভাপতি ,জনতা আদর্শ বিদ্যাপীঠ পরিচালনা কমিটি এবং উপস্থিত ছিলেন জনাব এ কে এম ফজলুল হক, ডা. ইন্নামিন বুলবুল ,আনিসুল ইসলাম , মো. খোরশেদ আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মাসুদ খান।
উক্ত অনুষ্ঠানে মনোঙ্গ মাস্ট পার্চ এর পাশাপাশি শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদর্শন করা হয়েছে।
এরপর জনতা আদর্শ বিদ্যাপীঠের ক্ষুদে শিক্ষার্থীদের দ্বারা নৃত্য প্রদর্শন ও খেলাধুলার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ।
জেনে রাখা ভালো,
গৌরবময় জনতা আদর্শ বিদ্যাপীঠ ১৯৬৯ সালে জনতা জুট মিলস লিমিটেডের আওতাধীন শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিষ্ঠিত হয়।
উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফল এর মাধ্যমে বিদ্যালয়ের গৌরব অক্ষুন্ন রাখছে।
এছাড়াও , জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে ,বিদেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করে চলেছে।
জনতা আদর্শ বিদ্যাপীঠের শিক্ষকগণ তাদের মেধার সবটুকু দিয়ে ছাত্র ছাত্রীদের পাঠদান করে থাকেন।
জনতা আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত সবাই আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করেন।
সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাসুদ খান স্যার এর ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে আজকের এই আনন্দময় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বার্তা প্রেরক
মোঃ মুরাদ হোসেন
মোবাইল নম্বর – ০১৭১৭৫৫১২৫৫
পলাশ প্রতিনিধি
তারিখ – ২৮/০১/২০২৬