1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

চকরিয়ায় চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে ওসি তৌহিদুল আনোয়ারের কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মোঃ আবদুল করিম স্টাফ রিপোর্টার

​চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

​কক্সবাজারের চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার চাঁদাবাজি, দখলবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

​আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড তরছপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন।

​ওসি তৌহিদুল আনোয়ার বলেন,
​“যারা চাঁদাবাজি করে, দখলবাজি করে, মানুষের ক্ষতি করে—তাদেরকে সাইজ করে ফেলব। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

​তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।

​সামাজিক সচেতনতামূলক বক্তব্যে ওসি তৌহিদুল আনোয়ার উপস্থিত মুসল্লিদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে, অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।

​এসময় স্থানীয় মুসল্লিরা পুলিশের এই ধরনের জনস্বার্থমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park