1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর ভার্চুয়াল মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০০ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা করেছেন খুলনা-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী।
রবিবার(০১ফেব্রুয়ারি২০২৬)সকাল ১০টায় উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মতবিনিময় সভায় অংশ নেন।সভায় তিনি দেশের স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়নে গ্রাম ডাক্তারদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ,উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক,যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মনিরুল ইসলাম মন্টু,মোশাররফ হোসেন,আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি অশোক ঘোষ,সাধারণ সম্পাদক মেহেদী হাসান,গ্রাম ডাক্তার জিএম খায়রুল আলম, সিরাজুল ইসলাম,এস.রোহতাব উদ্দিন আহমেদ, মনোরঞ্জন রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য এসএম আয়ূব আলী,সাবেক ইউপি সদস্য আবুল বাশার,আব্দুল করিম,সাহেব আলী,ইয়াসিন,বিধান,রেজাউল ইসলাম, নিত্যানন্দ,আজিজুল হক,মিনারুল ইসলাম,খাদিজা বেগম,মিজানুর রহমান,জাহাঙ্গীর হোসেন,হুসাইন ও মানসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় অংশগ্রহণকারীরা দেশের স্বাস্থ্যখাতে গ্রাম ডাক্তারদের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park