
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন( টিপু)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (৩০শে ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৬টায় তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পৃথিবীর মায়া ছেড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর।
এই মহীওষী নারী যিনি এ দেশকে ভালোবেসে মৃত্যুর আগ পর্যন্তই দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের জন্য। অনেক নিপীড়ন সহ্য করেও তিনি দেশ ছাড়েননি। তিনি বলেছিলেন দেশ ছেড়ে আমি কোথায় যাব। এই দেশই আমার ঠিকানা। আজ সেই ঠিকানায় তিনি এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন।
তিনি সারা জীবন নিজের স্বার্থের চেয়ে দেশের মানুষের কল্যাণকে বড় করে দেখেছেন, সাহস সততা ও দায়িত্ববোধের যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন তা আমাদের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। তিনি দেশের মানুষের অন্তরে ভালোবাসা শ্রদ্ধা ও আস্থার দৃঢ় স্থান করে নিয়েছিলেন।
তার প্রতিটি কর্ম দেশের প্রতি অগাধ মমতা এবং দেশের পাশে দাঁড়ানোই ছিলো অদম্য শক্তির দৃষ্টান্ত। ভালোবাসা আজ এক দীর্ঘ সংগ্রামী আপোসহীন নেত্রীর জীবনের পরিসমাপ্তি ঘটলো। বাংলাদেশ হারিয়েছে একজন মা একজন অবিভাবক। মানুষ আজীবন তাকে স্মরণ করবে।
আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ পাক যেনো তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।